ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পত্নীতলায় পুকুরে খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম আপডেট: ১০.০৬.২০২৬ ৮:৫৬ পিএম
X
Advertisement

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাছের পুকুরে খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সম্ভপুর ইউনিয়নের বাধগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমল (২৪) সম্ভপুর পূর্বপাড়া গ্রামের বিমল মণ্ডলের ছেলে। আহত জুয়েল (৩৭) আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অমল ও জুয়েল মোটরসাইকেলে করে একটি মাছের পুকুরে খাদ্য দিতে যান। পুকুরে পানি উত্তোলনের জন্য স্থাপিত একটি বৈদ্যুতিক মোটর বন্ধ থাকায় সেটি পরীক্ষা করতে যান তারা। এ সময় জুয়েল বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে অমলের শরীরেও বিদ্যুৎ সংযোগ লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা অমলকে মৃত ঘোষণা করেন। আহত জুয়েলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এসআই আকবর ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

কেকেএইচ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement