ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোবাইলের সিম কার্ডে কর থাকছে না
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:২০ পিএম
X

দেশের সাধারণ মানুষের জন্য মোবাইল সেবা আরও সহজলভ্য করতে মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত বিদ্যমান ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব আসছে আগামী অর্থবছরের বাজেটে। 

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ ঘোষণা থাকতে পারে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে সরকার কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে করের বোঝা ধীরে ধীরে কমিয়ে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে দেশে টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ, যা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। খাতটির বিকাশ ও বিনিয়োগ বাড়াতে সরকার করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, মোবাইল সংযোগ গ্রহণে জনগণের ব্যয় কমাতে প্রতিটি সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকার কর পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ পদক্ষেপের ফলে সরকারকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব ছাড় দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, সিম কর প্রত্যাহার করা হলে আগামী অর্থবছরে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব আয় কমে যেতে পারে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝