ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাইকগাছায় যুবক হত্যা: প্রধান আসামি নাজমুল র‌্যাবের হাতে গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০৪ পিএম
X
Advertisement

খুলনার পাইকগাছায় হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদাকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৬। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় এস অ্যান্ড এ মোটরস শোরুমে অভিযান চালিয়ে নাজমুল হুদাকে গ্রেফতার করে। তিনি পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা থানার চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসান ওরফে কিংয়ের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাজমুল হুদা ও তার সহযোগীরা লাঠি, শাবল ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা হাসানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement