ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে নিখোঁজ পাঁচ মাদরাসা শিক্ষার্থী উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ৫:০৪ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা উপজেলায় নিখোঁজ হওয়া ছয় মাদরাসা শিক্ষার্থীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করেছে পুলিশ ও তাদের স্বজনরা। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে ইস্রাফিল আলম (১৫) নামের এক শিক্ষার্থীর কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকালে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি  জানান, উদ্ধার হওয়া পাঁচ শিক্ষার্থীর কাউকেই অপহরণ করা হয়নি। তারা নিজেদের ইচ্ছায় বিভিন্নস্থানে লুকিয়ে ছিল। এদিকে, নিখোঁজ হওয়া ছয় শিক্ষার্থীর মধ্যে পাঁচজন উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিনজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তারা হলো- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

একই দিন বিকেলে নালিতাবাড়ীর আড়াইআনী বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে ওয়াসিমের ছেলে আব্দুল্লাহ আনসারীকে (১০) উদ্ধার করা হয়। পরে রাতে রাজধানী ঢাকার মহাখালী এলাকা থেকে খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফির (১২) সন্ধান পান তার স্বজনরা।

জানা গেছে, গত বুধবার (২৭ মে) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি গ্রাম থেকে নিখোঁজ হয় এক মাদরাসা শিক্ষার্থী। গত শনিবার শহরের আড়াইআনী বাজার এলাকা থেকে আরেক শিক্ষার্থী নিখোঁজ হয়। গত রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। 

এছাড়া গত সোমবার শহরের আড়াইআনী বাজারের জেলখানা মোড় এলাকা থেকে আরও এক শিক্ষার্থীসহ ছয়জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে পৌর-শহরের খাদ্য-গুদাম এলাকা থেকে একজন, সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিনজন ও ঢাকা থেকে একজনসহ মোট পাঁচজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

তারা আরও জানান, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে ইস্রাফিল আলম নামে অপর এক শিক্ষার্থীর সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এস/ এস/এএম

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement