ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
একাধিক মামলার আসামি সজল আকন গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১৪ এএম
X
Advertisement

খুলনা মহানগরীতে ফেসবুকে কুখ্যাত ‘বি কোম্পানি’র ব্যানারে প্রচারণা চালানোসহ একাধিক মামলার আসামি সজল আকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস দল খুলনা মহানগরীর লবণচরা থানার সুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খুলনার কুখ্যাত ‘বি কোম্পানি’র সদস্য হিসেবে পরিচিত সজল আকন (৩৪) কে গ্রেপ্তার করা হয়। তিনি লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত সজল আকনের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইন এবং চুরিসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বি কোম্পানি’র ব্যানারে বিভিন্ন ধরনের প্রচারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, আসামির অপরাধমূলক কর্মকাণ্ড এবং মামলা সংক্রান্ত তথ্য বিশ্লেষণের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সজল আকনকে খুলনা মহানগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement