ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেলে দেয়া আলুর খোসা যেভাবে কাজে লাগানোর যায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:২৮ এএম
X

আমাদের নিত্যদিনের খাবারে আলু গুরুত্বপূর্ণ একটা অনুসঙ্গ। ব্যবহারের জন্য আলু প্রস্তুতের পর এর খোসাগুলো আমরা সাধারণত ফেলে দেই। কিন্তু আপনি জেনে অবাক হবেন ফেলে দেয়া এই খোসাও কাজে লাগানো যায়। 

চলুন তাহলে উপায়গুলো জেনে নেই-

মাশরুম চাষ করুন
আলুর খোসা আসলে তরল সোনা। আপনি এটি মাশরুম চাষের জন্য ব্যবহার করতে পারেন। আপনার আলুর খোসা কাঠের গুঁড়ার সঙ্গে মিশিয়ে তাতে মাশরুম স্পন দিন। খোসাগুলো বেড়ে ওঠা ছত্রাককে অতিরিক্ত পুষ্টি সরবরাহ করবে। ফসল তোলার পর ব্যবহৃত মিশ্রণটি সরাসরি কম্পোস্টে দিয়ে দেওয়া যেতে পারে।

চিপস তৈরি করুন
আপনি যদি এখনও আলুর খোসার চিপস না খেয়ে থাকেন, তবে এখনই বানাতে বসে যায়। এটি অসাধারণ একটি স্ন্যাকস। এই চিপস তেলে ভেজে অথবা এয়ার-ফ্রাই করে বানাতে পারেন। পরিষ্কার করা আলুর খোসাগুলো তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে, সেগুলোতে লবণ, গোলমরিচ এবং আপনার পছন্দের যেকোনো মসলা যেমন স্মোকড পাপরিকা, রসুনের গুঁড়া বা রোজমেরি দিয়ে নিন। আরও স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে চান? একটি বেকিং ট্রে-তে ছড়িয়ে দিয়ে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য রোস্ট করুন। এর ফরে হালকা, মুচমুচে নাস্তা তৈরি হয়ে যাবে, যার জন্য আপনার প্রায় কোনো খরচই হবে না।

ছত্রাকনাশক তৈরি করুন
ছত্রাক নিয়ে সমস্যায় ভুগছেন? আলুর খোসা আপনার ত্রাতা। আলুতে প্রাকৃতিক ভাবে সোলানিন থাকে, যা ছত্রাক প্রতিরোধী গুণসম্পন্ন একটি যৌগ। আলুর খোসা ব্যবহার করে ঘরেই ছত্রাকনাশক তৈরি করতে পারেন। সোলানিন বের করার জন্য খোসাগুলো পানিতে সেদ্ধ করুন। কিছুক্ষণ রেখে দিন, তারপর প্রাপ্ত তরলটি ব্যবহার করুন। এই ছত্রাকনাশকটি আক্রান্ত গাছে স্প্রে করতে পারেন। এর সুবিধা হলো এটি জৈব এবং এর জন্য একেবারেই কোনো খরচ হবে না।

কম্পোস্টে ফেলুন
আলুর খোসা আপনার কম্পোস্টের জন্য একটি চমৎকার সংযোজন। এটি নাইট্রোজেনে সমৃদ্ধ এবং যেকোনো কম্পোস্টের স্তূপে একটি মূল্যবান সবুজ উপাদান। কম্পোস্টে নিয়মিত আলুর খোসা যোগ করতে পারেন। তবে একটি বিষয়ে সচেতন থাকুন, যদি আপনার কম্পোস্টের স্তূপ যথেষ্ট তাপ উৎপন্ন না করে, তবে আলু পঁচে যাওয়ার আগেই তাতে অঙ্কুর গজাতে পারে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝