ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শীতে শুষ্ক ত্বকের পরিচর্যা যেভাবে করবেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:১৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শীতের ঠাণ্ডা হাওয়া ও ঘরের ভেতরের শুষ্ক আবহাওয়া ত্বক থেকে কেড়ে নেয় তার স্বাভাবিক আর্দ্রতা। এর ফলে ত্বক হয়ে ওঠে টানটান, খসখসে ও মলিন।

এই সমস্যা এড়াতে এবং পুরো মৌসুম জুড়ে ত্বককে কোমল ও সতেজ রাখতে দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে সামান্য পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।
চলুন, জেনে নেওয়া যাক শীতে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার কার্যকর ৭টি উপায়:

মৃদু ক্লিনজার ব্যবহার করুন: এমন মৃদু ক্লিনজার বেছে নিন যা মুখ পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা বজায় রাখে।

 
সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন: ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে অন্তত একবার এক্সফোলিয়েট করা জরুরি।

হাইড্রেটিং সিরাম ব্যবহার: ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দিতে সিরাম অত্যন্ত কার্যকর।

হায়ালুরোনিক অ্যাসিড বা নায়াসিনামাইড সমৃদ্ধ সিরাম ত্বককে মসৃণ ও তেলমুক্ত রাখতে সাহায্য করে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন: শীতে ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

এটি ত্বকে দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখে এবং লালচে ভাব কমায়।
ওভারনাইট মাস্ক বা ফেস অয়েল লাগান: রাতে ত্বকের পুনর্নবীকরণ বাড়ে, তাই ঘুমানোর আগে ফেসিয়াল মাস্ক বা ফেস অয়েল ব্যবহার করলে সকালে ত্বক নরম ও উজ্জ্বল থাকে।

শরীরের যত্ন নিন: গোসলের ঠিক পরেই হালকা ভেজা ত্বকে বডি লোশন বা ক্রিম লাগালে আর্দ্রতা দীর্ঘস্থায়ী হয়। 

প্রতিদিন এসপিএফ ব্যবহার করুন: রোদ না থাকলেও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে হালকা সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি।

কিছু অতিরিক্ত সতর্কতা

পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং অতিরিক্ত গরম পানিতে গোসল করা থেকে বিরত থাকুন। ঠোঁটের সুরক্ষায় ভালো মানের লিপবাম এবং হাতের যত্নে হ্যান্ড লোশন ব্যবহার করুন। ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন এবং হিটারের সামনে বেশিক্ষণ থাকা এড়িয়ে চলুন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝