ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুর সাফারি পার্ক থেকে ৬টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ৩টি প্রাপ্তবয়স্ক বাঘ আনা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে।


এর আগে বুধবার রাতে বিশেষ কায়দায় একটি ট্রাকে করে ৬টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয় বলে জানায় কর্তৃপক্ষ।


গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশকয়েকটি বাঘ আনা হয়েছিল। এরপর বিভিন্ন রোগে বাঘের মৃত্যু ও নতুন বাচ্চা জন্ম হয়। পার্কের টাইগার বেষ্টনীতে থাকা বাঘগুলো আয়ুকালও ফুরিয়ে যাচ্ছিল। পার্ক কর্তৃপক্ষ ও সরকার বাঘ আমদানির জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। পরে পার্ক কর্তৃপক্ষ জানতে পারে চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ আছে কিন্তু তাদের জেব্রা নেই।


আবার গাজীপুর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা আছে। পরে গাজীপুর সাফারি পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ের মাধ্যমে বুধবার রাতে একটি ট্রাকযোগে বিশেষ কায়দায় চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬টি জেব্রা পাঠানো হয়েছে।


আবার বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ওই ট্রাকেই ৩টি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। 


এদিকে নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আগত দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষর। 


সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি পূর্ণ সুস্থ ও সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ নজরে রেখে লালন পালন করা হচ্ছে।


প্রসঙ্গত, তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝