ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ পিএম
X

বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে দিল্লি।

এদিন ঘন ধোঁয়াশায় ঢেকে যায় প্রায় দুই কোটি বাসিন্দার এই শহর। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৪, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের।

এদিকে, ভারতের সরকারি সংস্থা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) হিসাবে দিল্লির বায়ুমান সূচক ছিল ৪০৩। সংস্থাটি পরিস্থিতিকে ‘গুরুতর’ হিসেবে আখ্যা দিয়েছে।

দুই সংস্থার পরিমাপ পদ্ধতি ও মানদণ্ড আলাদা হওয়ায় বায়ুমান সূচকের এই পার্থক্য দেখা গেছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝