ইসলামি আলোচক জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে ভারত সরকার। একই সঙ্গে তাঁর সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদও পাঁচ বছর বাড়ানো হয়েছে।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে প্রথমবারের মতো জাকির নায়েক ও তাঁর সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার।
দীর্ঘদিন ধরে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তাঁকে খুঁজছে। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তাঁর বক্তব্য প্রচার ও ভাষণ দেওয়া নিষিদ্ধ করা হয়।
জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন।