ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যে প্রহরী ধমক দিয়েছিলেন, তাকেই পদক দিলেন হেগসেথ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেই সেনা প্রহরীকেই পদক দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভেটেরান্স ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের সামনে ছবি তোলার সময় হেগসেথ, তার স্ত্রী ও ঊর্ধ্বতন উপদেষ্টাদের হাসি-ঠাট্টা ও কথাবার্তা বলতে দেখা যায়। এ সময় দায়িত্বে থাকা এক সেনা প্রহরী তাদের নীরবতা বজায় রাখতে সতর্ক করেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দায়িত্বে থাকা সেনা প্রহরী ইগলেসিয়াস হেগসেথের দলের দিকে এগিয়ে গিয়ে উচ্চ স্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে অবশ্যই সব সময় নীরবতা ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হবে।’

পরে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, সমাধিসৌধে দায়িত্ব পালনের জন্য স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল দিয়েছেন হেগসেথ।

প্রতিরক্ষামন্ত্রীর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে ইগলেসিয়াসের হাতে পদক তুলে দিতে দেখা যায় তাকে। এ সময় যুক্তরাষ্ট্রের তৃতীয় পদাতিক রেজিমেন্টের (ওল্ড গার্ড) সদস্যরাও উপস্থিত ছিলেন। অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধে পাহারার দায়িত্ব পালন করে এই রেজিমেন্ট।

পদক দেওয়ার ছবি প্রকাশ করে হেগসেথ লেখেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ডকে ভালোবাসি। ভালো কাজ করেছেন, স্পেশালিস্ট। দেশপ্রেমিকেরা, দায়িত্ব পালন করে যান।’

উল্লেখ্য, আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিহত ও নিখোঁজ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ।

সূত্র: বিবিসি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝