Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

সবাইকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ২৬)

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আজকের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা অঙ্গীকার করি, সমাজের সবাই বিভিন্নভাবে একে অন্যের সাহায্য ও সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা আজ সেই কাজটিই করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি— যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে, তাদের সহযোগিতা করি। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়াই।”

জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আজ আর বেশি কথা বলবো না। কারণ, আমাদের এ অনুষ্ঠানটির কারণে মানুষের চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। সাংগঠনিক কার্যক্রম নিয়ে অন্যদিন সভা-সমাবেশ করবো। সেদিন আমরা বসে আলোচনা করবো, কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়।”

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড় ও খাবার বিতরণ করা হয়।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close