ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:৩০ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকেলে লাউয়াছড়া রেলপথে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্টেশনে শত শত যাত্রী আটকা পড়েন। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে তারা চরম ভোগান্তিতে পড়েন।

রেলওয়ে সূত্র জানায়, খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হয়। পরে রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশ করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় শ্রীমঙ্গল রেলস্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। বিশেষ করে সিলেটগামী যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করে দুর্ভোগে পড়েন।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার কাজ শেষে রেললাইন পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝