Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

নিজের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে যেন জনগণের হক নষ্ট না হয়: এমপি বীথিকা

প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৮)

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেছেন, “আল্লাহর অশেষ রহমতে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই আমরা নিজের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারি। তবে সেটি যেন জনগণের হক নষ্ট করে না হয়। প্রধানমন্ত্রী বারবারই বলছেন, জনগণের প্রাপ্য ও অধিকারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে যাওয়ার পথে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এমপি হওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে আসেন। এসময় উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ‘বীথিকা ভাবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা তাকে ভবানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেন।

বীথিকা বলেন, “আমরা নিজেদের ব্যবসা-বাণিজ্য করে উন্নয়ন করবো। জনগণের জন্য যা বরাদ্দ রয়েছে, তা জনগণের কল্যাণেই ব্যবহার করতে হবে। জনগণের জন্যই সেই অর্থ ব্যয় করতে হবে।”

এসময় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এমপি বীথিকা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার মেয়ে এবং রামগতির পুত্রবধূ।

আরএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close