ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কোরবানির মাংস বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা কেজি দরে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৮:২০ পিএম
X

ঈদুল আজহাকে কেন্দ্র করে মৌলভীবাজার শহরে কম দামে কোরবানির মাংস বিক্রির চিত্র দেখা গেছে। শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংস প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করছেন দরিদ্র মানুষরা। এতে স্বল্প আয়ের মানুষ তুলনামূলক কম দামে মাংস কিনতে পারছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে শহরের চাঁদনীঘাট ব্রিজের ওপর ভাসমান দোকানগুলোতে এ মাংস বিক্রি করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সারাবছর যেখানে গরুর মাংস প্রতি কেজি প্রায় ৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে কোরবানির মাংস বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে। শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগৃহীত মাংস বিক্রির জন্য ব্রিজের ওপর অস্থায়ীভাবে বসেছে কয়েকটি দোকান। এসব দোকানে ক্রেতাদের ভিড়ও লক্ষ্য করা গেছে।

মাংস বিক্রেতা চান মিয়া ও রাজু আহমেদ জানান, তাদের পরিবারে পাঁচজন সদস্য রয়েছেন। আর্থিক সংকটের কারণে তারা কোরবানি দিতে পারেননি। ঈদের দিন শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে মাংস সংগ্রহ করে পরিবারের প্রয়োজনীয় অংশ রেখে অতিরিক্ত মাংস বিক্রি করছেন। তারা জানান, প্রত্যেকে প্রায় ১০ থেকে ১৫ কেজি মাংস সংগ্রহ করেছেন।

ক্রেতা শাহিন আহমদ বলেন, তার বাড়ি চাঁদপুরে হলেও চাকরির সুবাদে তিনি মৌলভীবাজারে থাকেন। কম বেতনের কারণে এবার কোরবানি দিতে পারেননি এবং বাড়িতেও যাওয়া হয়নি। তাই তিনি ১ হাজার ৫০০ টাকায় ৩ কেজি মাংস কিনেছেন।

তিনি বলেন, “যারা মাংস বিক্রি করছেন, এটি তাদের জন্য যেমন উপকারি, তেমনি আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্যও ভালো। তারা বিক্রি না করলে হয়তো কোরবানির মাংস খাওয়ার সুযোগই পেতাম না।”


এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝