ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এবার চীন সফরে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:১৩ পিএম
X

এবার চীন সফরে গিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। রোববার সার্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী একটি বিমান চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, সার্বিয়ার প্রেসিডেন্টের এই রাষ্ট্রীয় সফর ২৪ থেকে ২৮ মে পর্যন্ত চলবে।

এদিকে রেডিও টেলিভিশন অব সার্বিয়া জানিয়েছে, বেইজিংয়ের অভাবনীয় উষ্ণ অভ্যর্থনার জন্য চীনা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণেই পাঁচ দিনের সফরে বেইজিং সফরে গেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট। ২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত রাষ্ট্রীয় আতিথেয়তায় তিনি চীনে অবস্থান করবেন। আগমনের অল্প সময় পরেই চীনের মহাপ্রাচীর পরিদর্শন করেছেন ভুচিচ।

সামাজিক মাধ্যমে মহাপ্রাচীর পরিদর্শনের ছবি পোস্ট করে সার্ব প্রেসিডেন্ট লেখেন, বহুবার চীন সফর করলেও এবারই প্রথম মহাপ্রাচীর দেখার সুযোগ পেয়েছেন। এটি মানব সভ্যতার অন্যতম বৃহৎ প্রতীক হিসেবে তার ভেতরে গভীর অনুভূতির জন্ম দিয়েছে। সন্ধ্যায় চীনা প্রতিনিধি দলের সঙ্গে তার প্রথম দফার বৈঠক হবার কথা রয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের সঙ্গে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ গড়ে তুলতে আগ্রহী ইউরোপের প্রথম দেশগুলোর একটি সার্বিয়া। দুই দেশের সম্পর্ক বর্তমানে ‘ইস্পাত দৃঢ় বন্ধুত্ব’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই সফর শুধু দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ইউরোপসহ অন্যান্য বড় শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সার্বিয়ার ‘সামঞ্জস্যপূর্ণ কূটনীতি’ চালিয়ে যাওয়ার সুযোগও বাড়াবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, সার্বিয়ার সঙ্গে সহযোগিতা আরও গভীর এবং বহুপাক্ষিক ইস্যুতে সমন্বয় জোরদার করতে প্রস্তুত চীন।

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অবকাঠামো, জ্বালানি ও বাণিজ্যের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অর্থনীতির মতো নতুনখাতে সহযোগিতা আরও বাড়তে পারে।

বেইজিং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিউই হোংজিয়ান বলেন, 'সার্বিয়ার এই সফর দুই দেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যকে সামনে এগিয়ে নিচ্ছে।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝