Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

রামিসা হত্যা মামলায় আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৪৬)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার মামলাটিতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে আইনের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।

শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, সরকার দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রামিসা হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, যারা সড়ক অবরোধ করছে, দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, তারা সাধারণ মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে ভাবে না। তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, অরাজকতা সৃষ্টি হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের বিভিন্ন সরকারি সুবিধা ব্যাহত হবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, যারা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা তলে তলে সেই শক্তির সঙ্গে যোগাযোগ করছে যাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে প্রতিহত করতে হবে।

সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু করা হবে।

ময়মনসিংহ অঞ্চলের খাল পুনঃখননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সমগ্র ময়মনসিংহে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যেগুলো পুনঃখনন করা প্রয়োজন। সরকার এ বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের। বিএনপি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা ভেস্তে দিতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়িয়ে কেউ আর সফল হতে পারবে না।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close