ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জের কোনো চলমান প্রকল্প বন্ধ হবে না: ডা. কে এম বাবর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:২৯ পিএম
X

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোনো চলমান উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হবে না। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে এবং নতুন নতুন প্রকল্পও গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া খালের ওপর বহু প্রতীক্ষিত পাঁচুড়িয়া ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. কে এম বাবর বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমরা তিনজন এমপি কথা বলেছি। তিনি স্থানীয় সরকারমন্ত্রী ও সচিবকে গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জে সাড়ে তিনশ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। নির্বাচিত হওয়ার পর মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনছি এবং সমাধানের চেষ্টা করছি। আমরা একটি সুন্দর ও বাসযোগ্য গোপালগঞ্জ গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মণ্ডল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ দশমিক ৭৪ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ২৫ মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা। ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে সুবিধা হবে।

উল্লেখ্য, আগের সরকারের আমলে রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য পুরোনো সড়কটি ভেঙে ফেলা হয়। পরে বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ ছিল।

এমএইচএম/এসআর




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝