ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে গাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:০৭ পিএম
X

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি গাড়ির ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. ফারুক (৪১)।

বৃহস্পতিবার ভোরে মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত অটোরিকশাচালক ফারুকের বাড়ি ফেনী জেলায়। তিনি মেঘনা এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফারুক তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ও বেপরোয়া গাড়ি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফারুক মারা যান।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, ঘটনার পর ঘাতক গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝