ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে ১৮ মামলার আসামি ডাকাত সর্দার রুবেলসহ গ্রেপ্তার ৪
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:২৭ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ডাকাত সর্দার রুবেল-এর বিরুদ্ধে সোনারগাঁও থানায় খুন, ডাকাতি, নারী ও শিশু অপহরণসহ মোট ১৮টি মামলা রয়েছে। তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের হানিফার ছেলে।

এছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন ইলিয়াস বাবু, উজ্জল ও আল আমিন।

পুলিশ জানায়, ইলিয়াস বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উজ্জলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। আল আমিনের বিরুদ্ধেও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, “গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝