ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নওগাঁয় বাসচালককে মারধর, ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:২০ এএম আপডেট: ২০.০৫.২০২৬ ১১:২১ এএম
X

নওগাঁয় এক বাসচালকের ওপর হামলা, মারধর এবং বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী বাসচালক আনোয়ার হোসেন বাদল বাদি হয়ে সদর মডেল থানায় এই মামলা করেন।

আসামিরা হলেন- নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ (৩০), জেলা প্রচার দলের সহ-সভাপতি আব্দুর রউফ (৩৬), আলী হাসান অন্তর (৩৬) এবং মো. রিংকু (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনে গাড়ি ঘোরানোর সময় একটি অজ্ঞাত অটোরিকশার সাথে সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবক ও বহিরাগতরা সংঘবদ্ধ হয়ে বাসচালক আনোয়ার হোসেন বাদলকে চড়-থাপ্পড় ও কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আসামিরা লাঠি দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি দ্রুত সরে গিয়ে নিজেকে রক্ষা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে আসামিরা ‘একতা বাস’ কাউন্টারের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং চালক আনোয়ার হোসেনের পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মারধরের শিকার ভুক্তভোগী বাসচালক থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

এই মারধরের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এরপর দফায় দফায় আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়।

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝