ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু, মৃত বেড়ে ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:৪৭ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. কাউসার (৩০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

সোমবার সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কাউসারের শরীরের প্রায় ৫৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় দগ্ধ শঙ্কর গোমেজ ও মো. আমির নামে আরও দুইজন মারা যান।

ডা. শাওন আরও জানান, গত ১৩ মে বুধবার দুপুর পৌনে দুইটার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দগ্ধের পরিমাণ কম হওয়ায় ছয়জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৩ মে বুধবার দুপুর ১টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’-এর ক্যান্টিনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হলে সেখানে থাকা ১২ জন দগ্ধ হন। গুরুতর অবস্থায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়, বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা ছয়জনের মধ্যে গত বৃহস্পতিবার শঙ্কর গোমেজ, শনিবার মো. আমির এবং সোমবার মো. কাউসার মারা যান।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝