ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেডিকেল শিক্ষার্থীকে গুলি: চিকিৎসকের ২১ বছর কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:৩৮ পিএম
X

সিরাজগঞ্জে আরাফাত আমিন তমাল নামে এক মেডিকেল শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রায়হান শরীফকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত রায়হান শরীফ সিরাজগঞ্জ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন।

রায়ে বলা হয়, অবৈধভাবে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজের হেফাজতে রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১৪ বছর এবং ১৯(এফ) ধারায় আরও ৭ বছরসহ মোট ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। বিষয়টি সিরাজগঞ্জ জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ মার্চ বিকেলে সাবেক শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে (বর্তমান সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) শ্রেণিকক্ষে মৌখিক পরীক্ষা চলাকালে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. রায়হান শরীফ।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডা. রায়হান শরীফকে আটক করে এবং তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, দুটি বিদেশি ছোরা এবং ১০টি বার্মিজ চাকুসহ একাধিক অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল-আমিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন এবং গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে বিচারক সোমবার (১৮ মে) এ রায় প্রদান করেন।

এবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝