ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘উচ্চশিক্ষাকে দক্ষতাভিত্তিক ও গবেষণানির্ভর করে গড়ে তুলতে হবে’
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:২৩ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব ও পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষতাভিত্তিক ও গবেষণানির্ভর করে গড়ে তুলতে হবে। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা সক্ষমতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম বৈশ্বিক প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকতে পারবে। এ ধরনের গবেষণা ভবিষ্যৎ শিক্ষানীতি প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে কনসিলিয়েরি প্রাইভেট লিমিটেড (সিপিএল) “Feasibility Study to Assess the Future Readiness and Responsiveness of Bangladesh's Higher Education System” শীর্ষক একটি গবেষণা পরিচালনা করছে। এ গবেষণার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, কর্মসংস্থান উপযোগিতা এবং ভবিষ্যৎ শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, শিক্ষাবিদ জেসমিন নাহার এবং সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি বক্তব্য দেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

এসি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝