ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোংলায় নদীতে পড়ে নিখোঁজ মাঝির সন্ধান মেলেনি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:২০ পিএম
X

মোংলায় ট্রলার থেকে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ মাঝি মো. হোসেন মোড়ল (৪০)-এর সন্ধান ১৩ ঘণ্টা পরও পাওয়া যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান সন্ধ্যায় বন্ধ ঘোষণা করা হয়। আগামীকাল শুক্রবার আবারও কোস্টগার্ডের ডুবুরি দলের নেতৃত্বে উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টার দিকে মোংলা পৌর শহরের লেবার ঘাট এলাকায় ট্রলার থেকে নামার সময় মো. হোসেন মোড়ল নদীতে পড়ে নিখোঁজ হন।

জানা গেছে, প্রতিদিনের মতো তিনি খুলনার চালনা এলাকা থেকে বিভিন্ন হ্যাচারির চিংড়ি মাছের পোনা নিয়ে ট্রলারে করে মোংলার লেবার ঘাটে আসেন। মাছ নামানোর পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান তিনি।

এ সময় তার স্ত্রী ও ছয় বছরের কন্যাসন্তান ট্রলারে উপস্থিত ছিলেন। তাদের চিৎকারে আশপাশের নৌকায় থাকা লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করেন, তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা প্রায় ৯ ঘণ্টা অভিযান চালানো হলেও নিখোঁজ মাঝির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মো. হোসেন মোড়ল খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার বাসিন্দা। তিনি অসুস্থ থাকায় স্ত্রী ও কন্যাকে নিয়ে মাছ পরিবহনের কাজে মোংলায় এসেছিলেন বলে জানা গেছে।

মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সারাদিন চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। আগামীকাল কোস্টগার্ডের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবে বলে তিনি জানান।

জেইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝