ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ডিস ব্যবসা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী খুন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:২২ পিএম আপডেট: ১৪.০৫.২০২৬ ৪:২৩ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিস ব্যবসা নিয়ে বিরোধের জেরে মো. নাসির হোসেন (৫৫) নামে এক ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ফতুল্লার উত্তর চাষাড়া চাঁনমারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন চাঁনমারি এলাকার সাফাজউদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে দুর্বৃত্তরা নাসির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর এক ঘাতক দৌড়ে পালানোর সময় পাশের একটি বাড়ির ভেতরে ব্যবহৃত ছুরিটি ফেলে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নাসিরকে উদ্ধার করে খানপুরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, নাসির হোসেন সবসময় হাসিখুশি ও মিশুক স্বভাবের ছিলেন। শিশুদের প্রতিও তার ছিল বিশেষ স্নেহ। তাকে কেউ হত্যা করতে পারে, এমনটি তারা কল্পনাও করতে পারছেন না।

নিহতের ছোট ভাই জাকির হোসেন জানান, দুপুরে বাসায় ফেরার পথে তিনি দেখেন তার বড় ভাই নাসির অফিসের সামনে এক নারীর সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে জানান, নাসিরকে ছুরিকাঘাত করা হয়েছে এবং হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে হাসপাতালে গিয়ে তারা তার মৃত্যুর খবর জানতে পারেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

নিহতের স্ত্রী সায়মা বেগম বলেন, ডিস ব্যবসা নিয়ে তার স্বামীর সঙ্গে পার্টনার আব্দুস সালাম বাবুর বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান হোসেন জানান, নিহতের শরীরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে ইসিজি করে বিষয়টি নিশ্চিত করা হয়।

এসএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement