ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুবককে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:১৭ পিএম
X
Advertisement

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

গ্রেপ্তাররা হলেন- নগরের বাজে কাজলা এলাকার বাসিন্দা মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার আলী হাসান মো. মুজাহিদ (২২)।

পুলিশ জানায়, গত ৯ মে রাতে হৃদয়সহ ৩ থেকে ৪ জন ব্যক্তি ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। এ সময় তুষারের বাবা নাজির আলী জানান, তিনি বাড়িতে নেই। পরে তুষারকে কেন খোঁজা হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা তাকে পেলেই কারণ জানা যাবে বলে জানায় এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য হুমকি দেয়।

পরদিন সকালে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর ও নির্যাতন করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন। মামলায় শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মো. মুজাহিদসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।

মামলার পর অভিযান চালিয়ে পুলিশ ৪ ও ৫ নম্বর আসামি মুহিন এবং আলী হাসান মো. মুজাহিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরএইচএফ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement