ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিজের জমজ শিশু হত্যা: মায়ের যাবজ্জীবন কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:২১ পিএম
X

খুলনার তেরখাদায় আলোচিত জমজ শিশু হত্যা মামলায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম জানান, ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা মোল্লা আবু বকরের ছেলে মো. মাসুম বিল্লাহর সঙ্গে কনার বিয়ে হয়।

২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে কনার গর্ভে জমজ কন্যাশিশুর জন্ম হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এ সময় কনা প্রায়ই স্বামীকে ফোন করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলতেন। তবে তার স্বামী মাসুম বিল্লাহ পরে নেওয়ার আশ্বাস দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কনার ছোট বোন মোবাইল ফোনে মাসুম বিল্লাহকে জানান, দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তিনি শ্বশুরবাড়িতে এসে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ভোরে বাড়ির পুকুর থেকে জমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুদের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় স্ত্রী কনাকে আসামি করে মামলা দায়ের করেন। পরে একই বছরের ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এনামুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝