ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ড. শামারুহ মির্জা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৩৬ পিএম
X

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী এলাকায় স্থানীয় তাঁতিদের সঙ্গে মতবিনিময় ও তাঁতশিল্প পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিবের কন্যা এবং সমাজসেবক ড. শামারুহ মির্জা। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে তিনি ওই এলাকায় যান এবং তাঁতশিল্পের বর্তমান পরিস্থিতি ঘুরে দেখেন।

এ সময় তিনি স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার খোঁজখবর নেন। তিনি বলেন, “তাঁতশিল্পকে আধুনিকায়ন ও টেকসই করতে প্রশিক্ষণ, বাজারজাতকরণ এবং ব্র্যাক ও আড়ংয়ের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আপনাদের সমস্যার বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাঁতশিল্প যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করতে চাই।”

পরে তিনি স্থানীয় তাঁতিদের তৈরি পণ্য পরিদর্শন করেন এবং কিছু কম্বল ক্রয় করেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় তাঁতিদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় তাঁতশিল্পী শ্যামলি রানী বলেন, “আগে এই এলাকায় শতাধিক পরিবার তাঁতশিল্পের সঙ্গে যুক্ত ছিল। এখন অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। কাঁচামালের দাম বেশি এবং বাজার সংকটের কারণে এ শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে আবারও তাঁতশিল্প ঘুরে দাঁড়াতে পারে।”

স্থানীয়দের মতে, অবহেলা, কাঁচামালের সংকট এবং বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে কেশুরবাড়ী এলাকার ঐতিহ্যবাহী তাঁতশিল্প ধীরে ধীরে বিলুপ্তির পথে। বর্তমানে অনেক তাঁতই অচল হয়ে পড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আশরাফুল হক, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝