ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাজেকে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৩৪ এএম
X

রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। ঘটনার সংবাদ পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জানা যায়, রাঙ্গামাটির সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা। হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা জানান, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত)-এর কালেক্টর (শুকনোছড়া এলাকার কালেক্টর) হিসেবে পরিচিত ছিলেন। অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেন তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ তিনি জেনেছেন। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝