ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:০৭ পিএম
X

চট্টগ্রামের ফটিকছড়িতে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বিবিরহাটের হাসান টাওয়ার-১ ভবনে এ ঘটনা ঘটে। নিহত কারিম প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় পুত্র।

জানা যায়, বুধবার দুপুরে কারিমের মা ঘরের রান্না কাজে ব্যস্থ ছিলেন। পরিবারের লোকজনের অজান্তে কারিম ভবনের ছাদে উঠে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ভবনের নিচে তাকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফটিকছড়ি থানা পুলিশের তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

ইউএন/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝