ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:০৩ পিএম
X

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাটি কাটার অনুমতি না থাকার দায়ে অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এবং ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী এ জরিমানা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার খবরের ভিত্তিতে সদর উপজেলার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস ও শিয়ার ব্রিকসে অভিযান চালানো হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং মাটি কাটার অনুমোদন না থাকার দায়ে সোহাগ ব্রিকসকে ৪ লাখ টাকা, রাজ ব্রিকসকে ৩ লাখ টাকা, স্টার ব্রিকসকে ৪ লাখ টাকা এবং শিয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা—মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জরিমানাকৃত ইটভাটাগুলোর চুল্লি ভেঙে ফেলা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী চারটি মামলা দায়ের করা হয়েছে। পরে জরিমানার ১৬ লাখ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝