ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় হত্যা মামলায় জামিলের যাবজ্জীবন, তিনজন খালাস
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৪২ পিএম
X

খুলনার তেরখাদা উপজেলায় প্রতিবন্ধী যুবক ইতুদুল ইসলাম ওরফে ইতু হত্যা মামলায় আসামি মো. জামিল আহম্মেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জিএম নাজমুস শাহাদাৎ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জামিল আহম্মেদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত জামিল আহম্মেদ তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে। খালাসপ্রাপ্ত তিন আসামি হলেন শাহজাহান শেখের ছেলে জাকির হোসেন, তার স্ত্রী লাকি বেগম এবং তাদের ছেলে মো. আজিজুল শেখ।

আদালত সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে প্রতিবন্ধী ইতুর দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০২০ সালের ২৮ এপ্রিল বিকেলে গরু বাঁধা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একই দিন বিকেল পৌনে ৬টার দিকে ইতু হুইলচেয়ারে করে বাড়ি থেকে বের হলে পথে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার বড় ভাইও হামলার শিকার হন।

এ ঘটনায় নিহতের ভাই পরদিন তেরখাদা থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরে মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝