ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বান্দরবানে ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ২:৩৮ পিএম
X

বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে “বান্দরবান জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ” ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের নেতা এবং দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা ফরহাদ হোসেন জিকুকে জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে, যা তারা অযৌক্তিক বলে দাবি করেন। তারা বলেন, বিবাহিত এবং ছাত্ররাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত নন- এমন একজনকে দায়িত্ব দেওয়ায় যোগ্য ও ত্যাগী নেতারা বঞ্চিত হয়েছেন।

বক্তারা আরও বলেন, ছাত্রদলের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনে বয়স ও যোগ্যতার বিষয়টি উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

সমাবেশ থেকে দ্রুত ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালানো হলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দীন, জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসডি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝