ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:২৬ পিএম
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ট্রেন থামানোয় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার বিকেলে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেন চলার সময় হঠাৎ ইঞ্জিনে আগুন দেখা দেয়। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও অতিরিক্ত তাপের কারণে এ আগুনের সূত্রপাত হতে পারে।

পরবর্তীতে ত্রুটি মেরামতের পর ট্রেনটি পুনরায় বুড়িমারীর উদ্দেশে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝