ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৭:২০ পিএম
X

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোবাইলে ইন্টারনেট ডাটা (এমবি) রিচার্জকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বাতির মিয়া (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাতির মিয়া ওই গ্রামের হুরমত আলীর ছেলে ও দুই সন্তানের জনক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রুবিনা আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে মোবাইলে এমবি রিচার্জ নিয়ে তাদের মধ্যে নতুন করে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় প্রতিবেশীরা দেখতে পান, রুবিনা আক্তার দৌড়ে গিয়ে তার মাকে নিয়ে আসেন এবং বাতির মিয়ার বসতঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে রুবিনা ও তার মা ঘর খুলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এমএএমবি/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝