ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গণধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:০৪ পিএম
X

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে সিলেট মহানগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সিলেটের কোতোয়ালী থানাধীন একটি রেস্টুরেন্ট ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জামাল মিয়া (৩০) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি শায়েস্তাগঞ্জে বসবাস শুরু করেন। এ সময় সুমন মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

গত ৬ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সুমন মিয়া ভুক্তভোগীকে নিয়ে অলিপুর এলাকায় যাওয়ার পথে সুরাবই এলাকার নাপিতটিলা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় সুমন মিয়া সেখান থেকে পালিয়ে গেলে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক আসামি জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, এ মামলার আরও তিন আসামিকে এর আগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এসএমআর/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝