ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২০
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৪৭ পিএম
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের অতিরিক্ত গতি ও সামনের চাকা ফেঁটে যায়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়ার মালেক বাজার এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, 'আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার হয়নি।'

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝