ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে অস্ত্রসহ ১৮ মামলার আসামী গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবৈধ অস্ত্রসহ ১৮ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে মো. ওসমান গণি ওরফে মনা (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের জাফর আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওসমান গণি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে সম্পৃক্ত বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় পলাতক আরও দুই ব্যক্তি—হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ইউএন/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝