ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৩২ পিএম
X
Advertisement

খুলনার পাইকগাছা উপজেলায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বিরেন্দ্র নাথ বৈরাগী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার নাভাই (রামচন্দ্র নগর) গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা মাদার বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরেন্দ্র নাথ বৈরাগী ও তার ছোট ভাইয়ের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সোমবার সকালে তাদের বাড়ির উঠানে দু’ভাইয়ের মধ্যে তর্ক বির্তক হয়। এক পর্যায়ে ছোটভাই ধাক্কা দিলে ঘটনাস্থলে বড়ভাই বিরেন্দ্র নাথ বৈরাগীর মৃত্যু হয়। ঘটনার পর পরই ছোটভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো: গোলাম কিবরিয়া বলেন, বিরেন্দ্র নাথ বৈরাগী দীর্ঘদিন শ্বাস কষ্টের রোগী ছিলেন। ছোটভাইয়ের ধাক্কা খাওয়ার পর তার শ্বাসকষ্ট উঠে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরাতহাল রিপোর্ট শেষে ময়নতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হসপাতালে প্রেরণ করা হবে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছোটভাইকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। 

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement