ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে প্রশ্নপত্রে দাগ দেওয়ায় ৮ পরীক্ষার্থী বহিস্কার, ২ শিক্ষককে অব্যাহতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে এসএসসির ইংরেজী প্রথমপত্রের পরীক্ষায় কালিশুরী এসএ ইনষ্টিটিউশন কেন্দ্রের ৮জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ওই কেন্দ্রে পরীক্ষা চলাকালীন বরিশাল শিক্ষা বোর্ডের একটি ভিজিলেন্স টিম আকস্মিক পরিদর্শনে যান। ভিজিলেন্স টিমের প্রধান বরিশাল সরকারি বিএম কলেজের জীববিজ্ঞান বিষয়ের অধ্যাপক মো. আসাদুজ্জামান ২০২ নং কক্ষে প্রবেশ করেন। এসময় ওই কক্ষের ৮ পরীক্ষার্থীর প্রশ্নপত্রে দাগ দেখে তাৎক্ষণিকভাবে তাদেরকে বহিস্কার করেন। বহিস্কৃতদের মধ্যে ৪জন শিক্ষার্থী বাউফলের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের এবং অপর ৪জন বাকেরগঞ্জের কাঁকড়ধা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

এদিকে কক্ষ পরিদর্শকের দায়িত্বে অবহেলার কারণে কালিশুরী হাজেরা তালুকদার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শংকর চন্দ্র ও শিরীন আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্র সচিব ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার কেন্দ্রে মোট ৬৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বেলা ১১টার দিকে ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে আসেন।

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement