ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে ৭ শিক্ষককে অব্যাহতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম আপডেট: ২৬.০৪.২০২৬ ৬:০৭ পিএম
X

পাবনার চাটমোহরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ জন শিক্ষককে (কক্ষ পরিদর্শক) অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) চাটমোহর পৌরসদরের ছোট শালিকা মহল্লায় অবস্থিত সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন—উক্ত মাদ্রাসার সহকারী সুপার মোঃ মোসলেম উদ্দিন, সহকারী মৌলভী মোঃ বায়েজিদ হোসেন, মোছা. কামরুন নাহার, মোছা. আনোয়ারা খাতুন, মোছা. বুলবুলি খাতুন; হান্ডিয়াল পাইকপাড়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ রেজাউল করিম এবং ফৈলজানা ইউনিয়নের নেংরি হেফজুল কোরআন দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ আবুল হাশেম।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সামাদ সওদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল ওয়াহ্হাব।

তিনি জানান, ইউএনও মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে উল্লিখিত শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পান।

সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মুসা নাসের চৌধুরী।

আরআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝