ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পূর্বধলায় বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম
X

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের কর্মী আল-আমিন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ৬৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে খাইরুল ইসলাম (৩৮) এজাহারভুক্ত আসামি। বাকি আটজন অজ্ঞাতনামা আসামি বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং সংসদ সদস্যের গাড়িতে ভাঙচুর চালানো হয়।

রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মাসুম মোস্তফা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছেন। তিনি বলেন, মাগরিবের নামাজ আদায়ের সময় তার গাড়িতে হামলা চালানো হয় এবং নামাজখানায় ঢুকেও আক্রমণের চেষ্টা করা হয়।

তবে বিএনপি নেতা বাবুল আলম তালুকদার দাবি করেন, তিনি ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান বলেন, কিছু উশৃঙ্খল জনতার কারণে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান বলেন, ‘কিছু উশৃঙ্খল জনতার কারণে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’আজ বিকালে হামলা ও ভাংচুরের ঘটনায় জামায়াত ইসলামের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে, হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে জামায়াতের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝