ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ছয়ফুল বেগম (৫৫) উপজেলার নাওডাঙ্গা এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, ছয়ফুল বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান এবং দুই সন্তানের জননী ছিলেন। অসুস্থতার কারণে প্রায়ই ঘুমের ওষুধ সেবন করতেন এবং অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান তার স্বজনরা।

প্রতিবেশী গেন্দী বেগম জানান, ছয়ফুল বেগম প্রায় প্রতিদিনই ঘুমের ওষুধ খেতেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন।

নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য সন্তোষ আলী বলেন, “আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, “নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এসিআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝