ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৪৭ পিএম
X

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর প্রজন্মকে দক্ষভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞানের শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ জাতি গঠনে তারেক রহমানের নেতৃত্বে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত আগামীর প্রজন্ম গড়ে উঠবে।

শনিবার বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক।

জিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝