ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে পুলিশের পরিচয়ে ডাকাতির চেষ্টা: চার ডাকাত আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ২৪.০৪.২০২৬ ৭:০১ পিএম
X

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টা চালানোর সময় স্থানীয় জনতার হাতে চার ডাকাত আটক হয়েছে। গণধোলাইয়ের পর তাদের পুলিশের হাতে তুলে দেয় জনগণ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কোটালীপাড়ার সিকিরবাজার এলাকায়।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কোটালীপাড়ার বান্দর গ্রামে ডাকাতির ঘটনায় সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইজগেটের মাঝামাঝি স্থান থেকে একটি খেলনা পিস্তল, র‍্যাবের পোশাক ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে করে সংঘবদ্ধ ডাকাত দল সিকিরবাজার এলাকায় ওত পেতে ছিল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে স্বর্ণালংকার ব্যাগে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই স্বর্ণ ব্যবসায়ী—শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার।

পথে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকিরবাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের গাড়ির গতিরোধের চেষ্টা করা হয়। ডাকাতরা গাড়ি ঘুরিয়ে আগৈলঝাড়া অভিমুখে পালানোর চেষ্টা করলে সেখানেও স্থানীয়রা রিকশা-ভ্যান দিয়ে বাধা সৃষ্টি করে।

এ সময় জনতা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। তবে বাকি পাঁচজন ডাকাত স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।

রাত প্রায় ১১টার দিকে ঘটনাস্থলে আগৈলঝাড়া ও কোটালীপাড়া থানা পুলিশ পৌঁছে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী পুলিশ, জনতা ও ডাকাত ধরার কার্যক্রম চলে। পরে আহত দুই ডাকাত সদস্যকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং দুই ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আটককৃত ডাকাতরা হলো—বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ (৩৩) এবং বরগুনা জেলার বামনা উপজেলার মিজানের ছেলে জহির (৩৮)। আটক ডাকাতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কোটালীপাড়ার বান্দর গ্রামে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইজগেটের মাঝামাঝি স্থান থেকে একটি খেলনা পিস্তল, র‍্যাবের পোশাক ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝