ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকার যেভাবে চলছে তাতে মনে হয় না ৬ মাসও আয়ু আছে: শাহরিয়ার কবির
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:০৯ পিএম
X

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেন্টার ফর সিভিল রাইটসের সভাপতি ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, 'সরকার যেভাবে চলতেছে পার্লামেন্টে এবং বাইরে তাতে আমার কাছে মনে হচ্ছে না ৬ মাসও আর আয়ু আছে৷ আমরা চাই না উনি পড়ে গিয়ে এখানে আওয়ামা লীগ পুনর্বাসিত হোক।'

শুক্রবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা আয়োজিত পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শাহরিয়ার কবির বলেন, 'বাংলাদেশের গোড়ালি কেটে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিবিরের গোড়ালি কেটে ফেলে দেওয়া হয়নি। চট্টগ্রামে আমার যে ভাইয়ের পায়ের গোড়ালি কেটে ফেলে দিয়েছে রামদা দিয়ে ওটা শিবিরের না ওটা বাংলাদেশের গোড়ালি। কারণ আজকে তেলের অভাবে সামনে সার পাবেন না। তখন ধান হবে কীভাবে? বৃহস্পতিবার রাতে দেখলাম লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে, সবগুলোতেই সবজি। তেল পাবে কখন? আর ঢাকা পৌঁছাবে কখন? অর্ধেক সবজি তো পঁচে যাবে। তাহলে দুর্ভিক্ষ আসবে না?

তিনি বলেন, 'এগুলো থেকে চোখ সরিয়ে নেওয়ার জন্য সমস্ত জায়গায় ছাত্রদল শিবিরের উপর আক্রমণ করছে। চীন এই সরকারকে সবরকম সাহায্য করতে চায়। কিন্তু চীন থেকে সাহায্য নিতে পারবে না৷ কারণ তারা ভারতের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। সরকার যেভাবে চলতেছে পার্লামেন্টে এবং বাইরে তাতে আমার কাছে মনে হচ্ছে না ৬ মাসও আর আয়ু আছে৷ আমরা চাইনা উনি পড়ে যেয়ে এখানে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব। কিন্তু সব ধৈর্যেরই সীমা আছে।'

শাহরিয়ার কবির বলেন, 'ইংল্যান্ডে যে ১৭ বছর ছিল সে যদি প্রকাশ্য হয় তাহলে আমরাও প্রকাশ্য। আর সে যদি গুপ্ত হয় তাহলে আমরাও গুপ্ত। শিলং থেকে কেউ যদি গুপ্ত না হয় তাহলে আমরাও গুপ্ত না। হরিপুর কী সিলেটে না কাতারে? হরিপুর যদি সিলেটে হয়ে থাকে তাহলে আমার তেল কম হওয়ার কথা না। কারণ আমার গ্যাসের সাথে অর্ধেক পেট্রোল এবং অকটেন আসে মাটির নিচ থেকে। আর বাকিটা আসে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া থেকে। কখনো কখনো আমরা চায়না থেকেও নিয়েছি। আপনাকে যে বলল ইরানের যুদ্ধের কারণে তেল নেই এটা সত্য না মিথ্যা কথা? মিথ্যা কথা। এই ক্রাইসিসটাই তৈরি করা হলো যাতে আমরা জুলাই সনদ নিয়ে আন্দোলন না করি। আরে পাগল বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি কালকেই বলে ৫০ লাখ লোক ঢাকায় আসেন, আপনার নাই পুলিশ আপনার নাই বিডিআর ছাত্রদল যেগুলো আছে সেগুলোও ভাড়াটিয়া। আপনি ক্ষমতায় এক মুহূর্তও থাকতে পারবেন না। জামায়াতে ইসলামী ধৈর্যে বিশ্বাস করে। আমার আমিরে জামায়াতের এই ধৈর্যকে যদি আপনি দূর্বলতা মনে করেন তাহলে ক্ষতি আপনার আমার না।'

তিনি বলেন, 'হাসিনা দেশ থেকে চলে গেছে, যে দেশ ছেড়ে চলে গেছে, যে এই দেশকে দেশ মনে করেনা তাকে আর আমরা ফিরেয়ে আনবো না। সে ওই দেশে মৃত্যুবরণ করার ইচ্ছা পোষণ করছে ওখানেই মৃত্যুবরণ করুক। আমরা অনেক ভালো আছি। তাকে ফিরিয়ে আনার নামে নতুন করে কোনো পুনর্বাসন হবে না। রাজাকার রাজাকার বলতেছেন? রাজাকার শব্দ কোথা থেকে আসছে? হায়াদ্রাবাদের সেনাবাহিনীর নাম ছিলো রাজাকার। ১৯৪৮ সালে ভারত হায়দ্রাবাদ আক্রমণ করে তখন হায়দ্রাবাদের জনগণ রাজাকার ফোর্স গঠন করে ইন্ডিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। হায়দ্রাবাদের স্বাধীনতা রক্ষা করতে চাওয়াটা যদি অন্যায় হয় তাহলে আমি রাজাকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাকার। আপনার বাবা মুসলিম লীগ থেকেই বিএনপি তৈরি করছে। যারা আগে মুসলিম লীগ করতো তারাই পরে বিএনপিতে যোগ দিয়েছে।'

তিনি আরও বলেন, '২৪ শে জুলাই আন্দোলন হয়েছে কি হাসিনার হাত থেকে দেশ রক্ষার জন্য? হাসিনাকে ফেলে দিয়ে আরেকজনকে ভোটে দাঁড় করানোর জন্য। ৯০ সালে ছিল এরশাদ পতন আন্দোলন। এবারের আন্দোলনের নাম ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন। ৭১ সালে বলছিলাম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ আর ২৪ সালে বলেছি এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ। সে কারণেই আমরা বলি ৭১ আর ২৪ দুটি স্বাধীনতা যুদ্ধ।'

বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমির অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জামায়াতের নওগাঁ জেলার নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। 

কেএইচ/এমএ


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ     
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝