ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
X

সাভারে খাদ্য অধিদপ্তরের চাউল বোঝাই ট্রাকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় ওই ট্রাকে থাকা ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। আটকদের মধ্যে ট্রাকের চালক ও হেলপারসহ আরও একজনে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নিয়ামত উল্লাহ।

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে ট্রাক ভর্তি চালসহ তিন জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। গোপনীয়তা রক্ষায় তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে সাভারের পাকিজার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানোর জন্য সন্দেহভাজন একটি ট্রাককে সিগন্যাল দেয়। পরে ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদফতরের নাম লেখা রয়েছে দেখে পুলিশ চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ তিন জন কোনও কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নিয়ামত উল্লাহ বলেন, ‘৩৬১ বস্তা খাদ্য অধিদফতরের চাল জব্দ করা হয়েছে। এসময় চাল বহনকারী ট্রাক জব্দ ও চালক-হেলপারসহ তিন জনকে আটক করেছি। মূলত চালের চালান বা নিয়ে আসার কোনও পাস ছিল না। ঢাকার তেজগাঁও খাদ্য অধিদপ্তরের গুদাম থেকে ট্রাকে ভরে অবৈধভাবে এসব চাল ফরিদপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। বৈধ কোনও কাগজপত্র যদি তারা না আনতে পারে তাহলে ধরে নেওয়া হবে চালগুলো চোরাই। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝