ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে মোবাইল চোরাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৫৪ মোবাইল উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার মীর কুটিরছেও এলাকার প্রাইম স্টিল মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার কোবরাপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এই সময় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। সোমবার রাতে উপজেলার মীর কুটিরছেও এলাকার প্রাইম স্টিল মিলের সামনে অভিযান পরিচালনা করে আরমান হোসেন ও হৃদয় ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

এসএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement