ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে প্রায় কোটি টাকার অবৈধ মালামাল জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। একই সঙ্গে এক মানবপাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, বুধবার (২২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, আকাশমনি কাঠ, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, গরু ও গাঁজাসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ লাখ ৩২ হাজার ১৯২ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দকৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করে পরবর্তীতে ধ্বংস করা হবে।

এদিকে, গত ১৯ এপ্রিল কসবা উপজেলার পশ্চিম খাদলা এলাকা থেকে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য মো. রাকিব (২২) কে একটি পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজন পলাতক আসামি রয়েছে।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝